1. thpshopbd@gmail.com : admin :
ফুলবাড়িয়ায় আবাদি জমি ভরাট করে বাড়ি নির্মাণ: ফসল উৎপাদনে হুমকি - probahonewstv
September 18, 2026, 11:16 am

ফুলবাড়িয়ায় আবাদি জমি ভরাট করে বাড়ি নির্মাণ: ফসল উৎপাদনে হুমকি

মাহবুবুল আলম, ময়মনসিংহ বিভাগ
  • Update Time : Sunday, December 28, 2025
  • 169 Time View
ফুলবাড়িয়ায় আবাদি জমি ভরাট করে বাড়ি নির্মাণ: ফসল উৎপাদনে হুমকি

ফুলবাড়িয়ায় আবাদি জমি ভরাট করে বাড়ি নির্মাণ: ফসল উৎপাদনে হুমকি

মাহবুবুল আলম, ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার ১৩ নং ভবানীপুরে আবাদি জমি ভরাট করে বাড়ি নির্মাণের হিড়িক পড়েছে, যা স্থানীয় কৃষকদের ফসল উৎপাদনের জন্য বড় হুমকি সৃষ্টি করছে। সরজমিনে দেখা গেছে, পূর্বে ধানচাষের উপযোগী জমিগুলোতে বর্তমানে বাড়ি নির্মাণের প্রস্তুতি চলছে। স্থানীয় কৃষকরা জানান, জমি ভরাট হওয়ায় সেচ দেওয়া কঠিন হয়ে পড়েছে এবং বাড়ি ও আশেপাশে লাগানো গাছের ছায়ায় ফসলের উৎপাদন কমে যাচ্ছে। এতে ধান চাষের জন্য মূল আবাদি জমি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কৃষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি এই প্রবণতা চলতে থাকে, তবে খাদ্য উৎপাদনে ঘাটতির সম্ভাবনা দেখা দিতে পারে। প্রশাসনের নিয়মিত নজরদারি থাকলেও আইনগত বাধা সত্ত্বেও এই অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে। এলাকাবাসী প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন, আবাদি জমি ও পরিবেশ রক্ষা নিশ্চিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধি করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানে ‘হোটেল হিলি রেইনবো’ উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category