1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালীতে অটোচালকদের বিরুদ্ধে অভিযান | ইউনিফর্ম ও নিবন্ধন বাধ্যতামূলক - probahonewstv
September 28, 2026, 11:21 am

পটুয়াখালীতে অটোচালকদের বিরুদ্ধে অভিযান | ইউনিফর্ম ও নিবন্ধন বাধ্যতামূলক

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 92 Time View
পটুয়াখালীতে অটোচালকদের বিরুদ্ধে অভিযান | ইউনিফর্ম ও নিবন্ধন বাধ্যতামূলক

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে নিবন্ধন ও ইউনিফর্ম বাধ্যতামূলক করার কার্যক্রম জোরদার

মোঃ শামিম, জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী পৌর এলাকায় অটো, মিশুক ও অটোরিকশার চলাচলে শৃঙ্খলা আনতে বিশেষ অভিযান শুরু করেছে পটুয়াখালী পৌরসভা। এ কার্যক্রমে সহযোগিতা করছে ট্রাফিক বিভাগ, পটুয়াখালী। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেকপোস্টে পরিচালিত এই অভিযানে অনিবন্ধিত যানবাহন ও নির্ধারিত পোশাকবিহীন চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি চালকদের নিবন্ধন সম্পন্ন করা এবং নির্ধারিত পোশাক পরিধানের জন্য কঠোরভাবে তাগিদ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান এ অভিযানের মাধ্যমে পুরো পৌর এলাকায় নির্দিষ্ট সংখ্যক নিবন্ধিত অটো, মিশুক ও অটোরিকশা চলাচল নিশ্চিত করা হবে। এতে যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীদের নিরাপত্তাও বাড়বে। এছাড়া, পটুয়াখালী পৌরসভা কর্তৃক নিবন্ধিত চালকদের জন্য বিনামূল্যে নির্ধারিত পোশাক বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে চালকদের মধ্যে নিয়ম মেনে চলার আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  চিরিরবন্দরে অবৈধভাবে রাস্তা নির্মাণ ও মাটি কাটায় ২০ হাজার টাকা জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category