1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে অবৈধভাবে রাস্তা নির্মাণ ও মাটি কাটায় ২০ হাজার টাকা জরিমানা - probahonewstv
September 18, 2026, 7:54 am

চিরিরবন্দরে অবৈধভাবে রাস্তা নির্মাণ ও মাটি কাটায় ২০ হাজার টাকা জরিমানা

মোঃ আমজাদ হোসেন,জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • Update Time : Thursday, December 25, 2025
  • 131 Time View
চিরিরবন্দরে অবৈধভাবে রাস্তা নির্মাণ ও জমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কৃষিজমি ও পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ কার্যক্রমে কঠোর হুঁশিয়ারি

মোঃ আমজাদ হোসেন,জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নে অবৈধভাবে রাস্তা নির্মাণ করে জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। এ সময় তিনি জানান, কৃষিজমি নষ্ট করে কিংবা পরিবেশের ক্ষতি হয়—এমন কোনো কার্যক্রমই বরদাস্ত করা হবে না।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধভাবে মাটি কাটা, রাস্তা নির্মাণ এবং ইটভাটায় সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য

See also  ফেনীতে জাল নোট তৈরি করে বাজারে ছড়ানোর চেষ্টা, যুবক আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category