
মোঃ রেজাউল হক রহমত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৬ নভেম্বর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তদন্তাধীন একটি মামলার প্রেক্ষিতে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া নেতারা (১) বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাবেক চেয়ারম্যান, জিনোদপুর ইউনিয়ন (২) নাজিম উদ্দিন ধনু, সাধারণ সম্পাদক, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ
( ৩) আবু জাফর জামাল (৬০), সাধারণ সম্পাদক, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং গ্রাম্য চিকিৎসক পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার অনুসন্ধানে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন—
“আইনগতভাবেই তাদের গ্রেফতার দেখানো হয়েছে এবং রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।