1. thpshopbd@gmail.com : admin :
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে তালা, চিকিৎসা সেবা বন্ধে চরম ভোগান্তি - probahonewstv
June 15, 2026, 9:32 pm

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে তালা, চিকিৎসা সেবা বন্ধে চরম ভোগান্তি

মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার 
  • Update Time : Monday, April 13, 2026
  • 43 Time View
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে তালা, রোগীদের ভোগান্তি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে তালা, চিকিৎসা সেবা বন্ধে চরম ভোগান্তি

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের প্রধান গেটে তালা লাগানো থাকায় সোমবার সকাল থেকে চিকিৎসা সেবা বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। আজ সোমবার সকাল ৬টা থেকে হাসপাতালের জরুরি বিভাগের মূল ফটক বন্ধ দেখা যায়। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে দিনাজপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হন। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে দিনাজপুর শহরের প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা প্রদান করলেও রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে মৃত ব্যক্তির স্বজনরা কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালালে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত প্রায় ৩টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের গেটে তালা লাগিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে দেন বলে জানা গেছে। পরবর্তীতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল প্রশাসন ঘটনাস্থলে এসে জরুরি বিভাগের তালা ভেঙে পুনরায় চিকিৎসা সেবা চালু করে। এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক বিরাজ করছে। চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্

Please Share This Post in Your Social Media

More News Of This Category