1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলে মির্জাপুরে দিনদুপুরে ১ কোটি টাকার মালামাল লুট, আতঙ্কে কদিম দেওহাটাবাসী। - probahonewstv
October 26, 2026, 3:04 am

টাঙ্গাইলে মির্জাপুরে দিনদুপুরে ১ কোটি টাকার মালামাল লুট, আতঙ্কে কদিম দেওহাটাবাসী।

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 216 Time View

টাঙ্গাইলে মির্জাপুরে দিনদুপুরে ১ কোটি টাকার মালামাল লুট, আতঙ্কে কদিম দেওহাটাবাসী। ​উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা এলাকায় আলতাফ হোসেনের বাড়িতে হানা দিয়ে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে একটি সশস্ত্র ডাকাত দল। শনিবার দুপুরে সংঘটিত এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
​
​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে যখন বাড়ির পুরুষ সদস্যরা বাইরে ছিলেন, ঠিক সেই সুযোগটিই কাজে লাগায় ৪–৫ জনের এই ডাকাত দলটি। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে বাড়ির ভেতরে প্রবেশ করে অবস্থান নেয়।

​আক্রান্ত পরিবারের পুত্রবধূ ঘটনার বর্ণনা দিয়ে জানান
​”আমি বাড়ির উঠানে রান্না করছিলাম। ফ্রিজ থেকে মাছ নিতে ঘরে ঢোকা মাত্রই দেখি ভেতরে কয়েকজন অচেনা মানুষ বসে আছে। কিছু বুঝে ওঠার আগেই তারা লাঠি দিয়ে আমার মাথায় ও হাতে আঘাত করে। এরপর আমাকে একটি ঘরে আটকে রেখে আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে সব লুট করে নিয়ে যায়।”
​
​ডাকাতরা আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থসহ প্রায় ১ কোটি টাকার সম্পদ নিয়ে চম্পট দেয়।
​দিনের বেলা এমন দুঃসাহসিক চুরির খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। এলাকায় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ভয় দেখা দিয়েছে।
​ভুক্তভোগী পরিবার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।

​জনবহুল এলাকায় দিনের বেলা এমন ঘটনা প্রতিরোধে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

See also  জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ সফল করতে ফেনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category