1. thpshopbd@gmail.com : admin :
জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ সফল করতে ফেনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - probahonewstv
June 20, 2026, 7:50 pm

জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ সফল করতে ফেনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 63 Time View

জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ সফল করতে ফেনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

সিভিল সার্জন কার্যালয়ে জেলা পর্যায়ের ToT সম্পন্ন, সমন্বিত উদ্যোগে ক্যাম্পেইন বাস্তবায়নের প্রত্যয়
সংবাদ বিস্তারিত:
আসন্ন জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফেনী জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৫ এপ্রিল ২০২৬ তারিখে ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ Training of Trainers (ToT) সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে জাতীয় পর্যায়ে গৃহীত এই ক্যাম্পেইন জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা, দক্ষ জনবল এবং সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়, ফেনীর সম্মানিত উপপরিচালক জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরি। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ক্যাম্পেইনের কৌশল, কার্যপদ্ধতি এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এমওডিসি, এমও (এমসিএইচ), সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দসহ জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের লক্ষ্য, কৌশল, চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার উপায় সম্পর্কে অবহিত করা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার এবং টিকাদান কার্যক্রমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর।
সভা শেষে উপস্থিত সকল কর্মকর্তা সম্মিলিত প্রচেষ্টা, কার্যকর সমন্বয় এবং আন্তরিকতার মাধ্যমে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ফেনী জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব

See also  বিজয় দিবসে সাদুল্লাপুর জাতীয় স্মৃতিসৌধে গণঅধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন

Please Share This Post in Your Social Media

More News Of This Category