1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে অর্ধশত পর্যটক নিয়ে খাদে পড়ল বাস, আহত। - probahonewstv
April 28, 2026, 5:33 am

বান্দরবানে অর্ধশত পর্যটক নিয়ে খাদে পড়ল বাস, আহত।

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026
  • 31 Time View

বান্দরবানে অর্ধশত পর্যটক নিয়ে খাদে পড়ল বাস, আহত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকিং করে এলাকাবাসীকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেন। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। তারা সবাই বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

See also  মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা/শ উ/দ্ধা/র, পরিবারের দাবি হ/ত্যা

Please Share This Post in Your Social Media

More News Of This Category