1. thpshopbd@gmail.com : admin :
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা গণঅধিকার পরিষদের নতুন কমিটি: সভাপতি এমদাদুল, সম্পাদক ডা. মমিনুল - probahonewstv
June 14, 2026, 12:40 am

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা গণঅধিকার পরিষদের নতুন কমিটি: সভাপতি এমদাদুল, সম্পাদক ডা. মমিনুল

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2026
  • 90 Time View

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা গণঅধিকার পরিষদের নতুন কমিটি: সভাপতি এমদাদুল, সম্পাদক ডা. মমিনুল ।
গাইবান্ধা প্রতিনিধি,বেলাল মিয়া।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পৌরসভা গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য এই নতুন কমিটি অনুমোদন পায়।
গত ০৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পলাশবাড়ী হাট-বাজার ব্যবসায়ী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি মোঃ মমিরুল ইসলাম এমদাদুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ মমিনুল ইসলাম। এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান ফিরোজ।
নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, “গণঅধিকার পরিষদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং পলাশবাড়ী পৌর এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
আগামী ১ বছর এই কমিটি গাইবান্ধা জেলা শাখার নির্দেশনা অনুযায়ী পলাশবাড়ী পৌরসভায় দলীয় কার্যক্রম পরিচালনা করবে।

See also  সোনারগাঁওয়ে গোয়ালদী মসজিদ ও পানাম সেতু সংস্কার নিয়ে পর্যালোচনা সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category