গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা গণঅধিকার পরিষদের নতুন কমিটি: সভাপতি এমদাদুল, সম্পাদক ডা. মমিনুল ।
গাইবান্ধা প্রতিনিধি,বেলাল মিয়া।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পৌরসভা গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য এই নতুন কমিটি অনুমোদন পায়।
গত ০৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পলাশবাড়ী হাট-বাজার ব্যবসায়ী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি মোঃ মমিরুল ইসলাম এমদাদুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ মমিনুল ইসলাম। এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান ফিরোজ।
নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, "গণঅধিকার পরিষদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং পলাশবাড়ী পৌর এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।"
আগামী ১ বছর এই কমিটি গাইবান্ধা জেলা শাখার নির্দেশনা অনুযায়ী পলাশবাড়ী পৌরসভায় দলীয় কার্যক্রম পরিচালনা করবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com