1. thpshopbd@gmail.com : admin :
সাদুল্লাপুর মোলং বাজারে রমরমা জুয়ার আসর: সর্বস্বান্ত স্থানীয়রা, নির্বিকার প্রশাসন - probahonewstv
April 27, 2026, 12:51 am

সাদুল্লাপুর মোলং বাজারে রমরমা জুয়ার আসর: সর্বস্বান্ত স্থানীয়রা, নির্বিকার প্রশাসন

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 51 Time View

সাদুল্লাপুর মোলং বাজারে রমরমা জুয়ার আসর: সর্বস্বান্ত স্থানীয়রা, নির্বিকার প্রশাসন
মোঃ বেলাল মিয়া।
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মোলং বাজার ডচ এখন জুয়ার জমজমাট আসর চলছে। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় এসব আসরে বসছে লাখ লাখ টাকার বাজি। ফলে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ, আর ধ্বংসের পথে ধাবিত হচ্ছে স্থানীয় তরুণ প্রজন্ম।
সরেজমিন চিত্র:
অনুসন্ধানে জানা গেছে, মোলং বাজারের আশেপাশের নির্জন স্থান ও দোকানঘরকে ব্যবহার করে গড়ে উঠেছে এসব জুয়ার স্পট। এখানে ছয়গুটি, তিন তাসসহ বিভিন্ন কৌশলে চলে জুয়া খেলা। প্রতিদিন আশেপাশের এলাকা থেকে জুয়াড়িরা ভিড় জমাচ্ছে এখানে।
স্থানীয়দের ক্ষোভ:
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “জুয়াড়িদের অত্যাচারে এলাকায় অস্থিরতা বাড়ছে। অনেকেই জুয়ায় সর্বস্ব হারিয়ে ভিটেমাটি বিক্রি করার পথে। স্কুল-কলেজের ছাত্ররাও এখন জুয়ায় জড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে জুয়াড়িরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা কিছু বলার সাহস পাচ্ছেন না।”
প্রশাসনের নীরবতা:
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি স্থানীয় থানা পুলিশ ও প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তির ম্যানেজেই এই জুয়ার আসরগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য:
এই বিষয়ে জানতে চাইলে সাদুল্লাপুর থানার ওসি জানান, “মোলং বাজার বা আশেপাশের এলাকায় জুয়ার কোনো আসর চলার খবর আমাদের জানা নেই আমি নতুন মাত্র ২ দিন জয়েন কারা । তবে যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জুয়াড়িদের ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই জুয়ার আসর বন্ধ করে স্থানীয় পরিবেশ ও তরুণ প্রজন্মকে রক্ষার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

See also  নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অবৈধ কাঠবোঝাই দুই ডাম্প ট্রাক আ/ট/ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category