সাদুল্লাপুর মোলং বাজারে রমরমা জুয়ার আসর: সর্বস্বান্ত স্থানীয়রা, নির্বিকার প্রশাসন
মোঃ বেলাল মিয়া।
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মোলং বাজার ডচ এখন জুয়ার জমজমাট আসর চলছে। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় এসব আসরে বসছে লাখ লাখ টাকার বাজি। ফলে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ, আর ধ্বংসের পথে ধাবিত হচ্ছে স্থানীয় তরুণ প্রজন্ম।
সরেজমিন চিত্র:
অনুসন্ধানে জানা গেছে, মোলং বাজারের আশেপাশের নির্জন স্থান ও দোকানঘরকে ব্যবহার করে গড়ে উঠেছে এসব জুয়ার স্পট। এখানে ছয়গুটি, তিন তাসসহ বিভিন্ন কৌশলে চলে জুয়া খেলা। প্রতিদিন আশেপাশের এলাকা থেকে জুয়াড়িরা ভিড় জমাচ্ছে এখানে।
স্থানীয়দের ক্ষোভ:
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, "জুয়াড়িদের অত্যাচারে এলাকায় অস্থিরতা বাড়ছে। অনেকেই জুয়ায় সর্বস্ব হারিয়ে ভিটেমাটি বিক্রি করার পথে। স্কুল-কলেজের ছাত্ররাও এখন জুয়ায় জড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে জুয়াড়িরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা কিছু বলার সাহস পাচ্ছেন না।"
প্রশাসনের নীরবতা:
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি স্থানীয় থানা পুলিশ ও প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তির ম্যানেজেই এই জুয়ার আসরগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য:
এই বিষয়ে জানতে চাইলে সাদুল্লাপুর থানার ওসি জানান, "মোলং বাজার বা আশেপাশের এলাকায় জুয়ার কোনো আসর চলার খবর আমাদের জানা নেই আমি নতুন মাত্র ২ দিন জয়েন কারা । তবে যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জুয়াড়িদের ছাড় দেওয়া হবে না।"
স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই জুয়ার আসর বন্ধ করে স্থানীয় পরিবেশ ও তরুণ প্রজন্মকে রক্ষার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com