1. thpshopbd@gmail.com : admin :
গাইবান্ধায় বড় মসজিদ থেকে এসপি অফিস পর্যন্ত ২০০ শতাধিক কালেমার পতাকা উত্তোলন। - probahonewstv
June 25, 2026, 3:48 pm

গাইবান্ধায় বড় মসজিদ থেকে এসপি অফিস পর্যন্ত ২০০ শতাধিক কালেমার পতাকা উত্তোলন।

Reporter Name
  • Update Time : Thursday, June 25, 2026
  • 8 Time View

গাইবান্ধায় বড় মসজিদ থেকে এসপি অফিস পর্যন্ত ২০০ শতাধিক কালেমার পতাকা উত্তোলন।

গাইবান্ধা প্রতিবেদক, মোঃ বেলাল মিয়া।
গাইবান্ধা জেলা শহরে ইসলামপন্থী সাধারণ মুসলমানদের উদ্যোগে বর্ণাঢ্য ও ব্যতিক্রমী এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে শুরু করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে দুই শতাধিক পবিত্র কালেমা খচিত পতাকা লাগানো হয়েছে।
আজ (বুধবার) স্থানীয় তৌহিদী জনতা, ছাত্র-জনতা ও সাধারণ মুমিন মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পতাকা লাগানোর কাজ সম্পন্ন হয়।
সরেজমিনে দেখা যায়, ইসলামের মূল বাণী ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ খচিত সাদা ও কালো রঙের পতাকাগুলো সুশৃঙ্খলভাবে রাস্তার খুঁটি ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টানানো হয়েছে। এর ফলে পুরো এলাকায় এক আধ্যাত্মিক ও নয়নকাড়া পরিবেশের সৃষ্টি হয়েছে।
এই কার্যক্রমে উপস্থিত ছাত্র-জনতা ও সাধারণ মুসল্লিরা জানান, ইসলামের শাশ্বত বাণী এবং শান্তির প্রতীক কালেমার পতাকাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই তারা নিজ উদ্যোগে এই কাজ করেছেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে এবং সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সম্পন্ন করা হয়।
কালেমার পতাকা উত্তোলনের এই দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

See also  বকশীগঞ্জে জরুরি সেবাখাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category