
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মে মাসের স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে মে- মাসের স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর -১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভার আয়োজন করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোহাম্মদ হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. নাদিম হায়দার, জুনিয়র কনসালটেন্ট, আলীকদম, বান্দরবান। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জনাব মোহাম্মদ হাসান মাহমুদ, কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম, টিকাদান কর্মসূচির অগ্রগতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জাতীয় টিকাদান কর্মসূচি (EPI) এর আওতায় আলীকদমের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকার বিভিন্ন পাড়ায় শিশুদের হাম ও রুবেলার টিকা প্রদান এবং নিয়মিত টিকাদানের হার বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতি তার বক্তব্যে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং টিকাদান কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন।
প্রধান অতিথি ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম আরও নিবিড়ভাবে তদারকি, জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং টিকা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।