1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে পাহাড়ের দেড়শ' ফুট নীচ থেকে মা-মেয়ের লা/শ উ/দ্ধা/র । - probahonewstv
April 25, 2026, 10:26 pm

বান্দরবানে পাহাড়ের দেড়শ’ ফুট নীচ থেকে মা–মেয়ের লা/শ উ/দ্ধা/র ।

Reporter Name
  • Update Time : Friday, March 20, 2026
  • 111 Time View

বান্দরবানে পাহাড়ের দেড়শ’ ফুট নীচ থেকে মা–মেয়ের লাশ উদ্ধার ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে পর্যটন মেঘলা এরিয়া থেকে দেড়শত ফুট খাদে পাহাড়ের নিচে পড়ে থাকা মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে আত্মহত্যা নাকি খুন সেই বিষয়ে এখনো জানা যায়নি।
একটা সূত্র জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যা
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রমেসিং মার্মা (৩০) ও মেয়ের বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ী মেঘলার কানা পাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে মা ও তার মেয়েকে খোঁজে পাচ্ছিল না আত্মীয় স্বজনরা। অনেক খোঁজাখুজির পর গহীন এলাকার দেড়শত ফুট পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখতে পায় মা-ও মেয়েকে ।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।
তবে কেউ এখনও নিশ্চিত করে বলতে পারেনি (আত্মহত্যা নাকি খুন?)
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের দুজনের লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।
ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

See also  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বেশ কিছু কাঁচা রাস্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category