1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে গরু বাজার সংলগ্ন টিনসেড মার্কেটে অগ্নিকাণ্ড - probahonewstv
June 20, 2026, 4:24 pm

আলীকদমে গরু বাজার সংলগ্ন টিনসেড মার্কেটে অগ্নিকাণ্ড

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, December 22, 2025
  • 172 Time View
আলীকদমে গরু বাজার সংলগ্ন রফিক চৌধুরীর টিনসেড মার্কেটে অগ্নিকাণ্ড। সোলার ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত—পুড়েছে দোকান ও বসতঘর, ক্ষয়ক্ষতি প্রায় ৭ লক্ষ টাকা।

আলীকদমে গরু বাজার সংলগ্ন টিনসেড মার্কেটে অগ্নিকাণ্ড
প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, আতঙ্কে সাপ্তাহিক গরু বাজার

 মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় গরু বাজার সংলগ্ন রফিক চৌধুরীর সেমিপাকা টিনসেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক দোকান ও বসতঘরের মালামাল পুড়ে গিয়ে আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টার দিকে আলীকদমের সাপ্তাহিক গরু বাজার চলাকালীন সময় হঠাৎ করে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়লে গরু বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে আলীকদম ফায়ার সার্ভিসের একটি ইউনিট, আলীকদম সেনাজোন ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, দোকানের টিনের চালের ওপর স্থাপিত সৌর বিদ্যুতের সোলার প্লেটের সঙ্গে সংযুক্ত ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে স্থানীয় চিউও মার্মার দোকানে রাখা প্রায় ২০০ বস্তা সিমেন্ট পুড়ে আনুমানিক এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আনোয়ার জিহাদ চৌধুরীর (পিতা: রফিক আহমদ চৌধুরী, সাং: আনোয়ার হোসেন পাড়া) দোকানের একটি টিভি, সোফাসেট ও আলমিরাসহ অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। রতন পাল নামের এক ভাড়াটে দোকানির দোকানের ভেতরে থাকা ব্যক্তিগত আসবাবপত্রও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি রুপন কান্তি (সাং: আনোয়ার হোসেন পাড়া) এর বসতঘরের মালামাল ও স্বর্ণালংকার পুড়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর মিলিয়ে আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  চিরিরবন্দর থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন উদ্বোধন, সুধী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category