1. thpshopbd@gmail.com : admin :
আবারও আলোচনায় মিল্টন সামাদ্দার: কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসানের ওপর হামলার অভিযোগ - probahonewstv
August 28, 2026, 4:47 pm

আবারও আলোচনায় মিল্টন সামাদ্দার: কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসানের ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রবাহ নিউজ টিভি
  • Update Time : Friday, August 28, 2026
  • 10 Time View
আবারও আলোচনায় মিল্টন সামাদ্দার: কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসানের ওপর হামলার অভিযোগ

আবারও আলোচনায় মিল্টন সামাদ্দার: কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসানের ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রবাহ নিউজ টিভি

ডেট সার্টিফিকেট জালিয়াতি, মানব পাচার, অসহায় মানুষকে আশ্রয় দেওয়া, মৃত্যুর পর কিডনি বিক্রি, জমি দখল, আর্থিক অনিয়মসহ নানা অভিযোগে ২০২৪ সালে দেশজুড়ে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে গ্রেপ্তারও করা হয়। সে সময় মিল্টনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও কর্মকাণ্ড নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

দীর্ঘদিন আলোচনার বাইরে থাকার পর এবার এক কনটেন্ট ক্রিয়েটরকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মারধরের অভিযোগে আবারও আলোচনায় এসেছেন কথিত সমাজসেবক মিল্টন সমাদ্দার।

বরিশালের উজিরপুরের বাসিন্দা মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে তিনটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দেন। এগুলো হলো—Child and Old Age Care Foundation এবং Milton Home Care Private Ltd।

তার দাবি, রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ ও শিশুদের খুঁজে বের করা তার নেশা ও পেশা। মানুষের অনুদান ও নিজের অর্থ দিয়ে তাদের মৌলিক চাহিদা পূরণ করেন তিনি। আশ্রয়কেন্দ্রে থাকা বৃদ্ধ ও শিশুদের তিনি সন্তান বলে সম্বোধন করতেন।

তার ফেসবুক পেজে ১০টিরও বেশি ব্যাংকিং নম্বরের মাধ্যমে অনুদান সংগ্রহ করা হতো বলেও জানা যায়। মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তিনি তিনটি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন বলে দাবি করেন।

তবে এসব মানবিক কর্মকাণ্ডের আড়ালে তার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগও ওঠে। এর মধ্যে রয়েছে মানবিকতার আড়ালে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি, সাভারে জমি দখল, আশ্রিতদের সংখ্যায় গরমিল, বরিশালে জমি দখলের চেষ্টা, বৃদ্ধদের চিকিৎসা না দেওয়া, ডেট সার্টিফিকেট জালিয়াতি এবং নিজের বাবা-মাকে মারধরের অভিযোগ।

তবে কিডনি বিক্রি ও বাবা-মাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন মিল্টন সমাদ্দার। এমনকি একজন চিকিৎসকও দাবি করেন, মৃতদেহে কোনো কাটাছেঁড়ার দাগ পাওয়া যায়নি। তার মা ছবি সমাদ্দারও নিজেই জানান, তাকে মারধর করা হয়নি।

See also  সোনারগাঁওয়ে তালাবদ্ধ ব্যাগকে ঘিরে আতষ্ক, পরিত্যক্ত ব্যাগে যা পাওয়া গেল

পরে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি মামলা করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দীর্ঘদিন আলোচনার বাইরে থাকার পর এবার এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগের পর আবারও সামনে এসেছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা পুরোনো অভিযোগগুলো।

ভুক্তভোগী কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসানের অভিযোগ, চিকিৎসার জন্য এক বৃদ্ধ নারী মিল্টন সমাদ্দার পরিচালিত Child and Old Age Care নামের চ্যারিটি প্রতিষ্ঠানে গেলে তাকে মারধর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category