1. thpshopbd@gmail.com : admin :
১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান - probahonewstv
May 3, 2026, 10:58 am

১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

Reporter Name
  • Update Time : Sunday, May 3, 2026
  • 21 Time View

১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

 

মোঃ শামিম পটুয়াখালী জেলা প্রতিনিধি

১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের যৌথ আয়োজনে এই শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে। পুরোনো ধাঁচের সাংবাদিকতা পরিহার করে আধুনিক, দায়িত্বশীল ও নীতিনৈতিকতাভিত্তিক সাংবাদিকতা গড়ে তোলার আহ্বান জানান তারা। একই সঙ্গে গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নিয়োগ নীতিমালা তৈরি এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ব্যাঙের ছাতার মতো অবাধে গণমাধ্যম প্রতিষ্ঠা না করে যথাযথ নিয়ন্ত্রণ ও নিবন্ধনের আওতায় আনতে হবে। তথ্য যাচাই ছাড়া সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত না করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সভাপতিত্ব করেন এবং বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।

See also  গাইবান্ধায় থামছে না সুদের কারবার, আইন ও ইসলামী বিধান উপেক্ষা করে চলছে শোষণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category