
আলীকদম থানায় জব্দকৃত দুইটি ষাঁড় গরু নিলামে বিক্রি।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত মামলায় বিজিবি কর্তৃক জব্দকৃত দুইটি ষাঁড় গরু বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলীকদম থানা চত্বরে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলীকদম থানার মামলা নং-০১, তারিখ ০১/০৫/২০২৬ খ্রি:, জিআর নং-৩১/২০২৬ খ্রি:, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি/২৫ডি ধারায় জব্দকৃত গরু দুইটি নিলামে তোলা হয়।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম, আলীকদম থানার অফিসার ইনচার্জ জনাব আলমগীর হোসেন শাহ, পুলিশ পরিদর্শক জনাব আমজাদ হোসেনসহ বিজিবির প্রতিনিধিরা।
নিলামে অংশগ্রহণকারী দরদাতাদের মধ্যে মোঃ জামাল উদ্দিন, পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-সাবের মিয়া পাড়া, থানা-আলীকদম, জেলা- বান্দরবান সর্বোচ্চ ১ লাখ ১৮ হাজার টাকা দর প্রদান করে নির্বাচিত সর্বোচ্চ দরদাতা হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।