1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আতঙ্কে বাজারসংলগ্ন গ্রামবাসী - probahonewstv
June 13, 2026, 6:33 pm

সোনাগাজীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আতঙ্কে বাজারসংলগ্ন গ্রামবাসী

মোহাম্মদ হানিফ (  সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Monday, September 29, 2025
  • 169 Time View
ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে, বড় দুর্ঘটনা এড়ানো গেছে

সোনাগাজীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আতঙ্কে বাজারসংলগ্ন গ্রামবাসী

মোহাম্মদ হানিফ (  সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সি বাজারের পাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। ঘটনাটি ঘটে গতকাল বিকেল পাঁচটার দিকে।প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরে জমে যায়। একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুনে ঘরের আসবাবপত্রসহ আশপাশের জিনিসপত্র পুড়ে যায়।বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সোনাগাজী উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আরও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এখন দিশেহারা। এদিকে বাজারসংলগ্ন এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, গ্যাস সিলিন্ডারের ব্যবহার বাড়লেও নিরাপত্তা বিষয়ে সচেতনতা খুবই কম।

See also  ফিলিস্তিনে শান্তির আলো — Light of Peace in Palestine

Please Share This Post in Your Social Media

More News Of This Category