1. thpshopbd@gmail.com : admin :
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়া থানা প্রেস ক্লাবের নিন্দা - probahonewstv
August 1, 2026, 5:11 pm

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়া থানা প্রেস ক্লাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা |
  • Update Time : Monday, May 25, 2026
  • 93 Time View
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়া থানা প্রেস ক্লাবের নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়া থানা প্রেস ক্লাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা |

ঢাকার আশুলিয়া থানা এলাকায় সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আশুলিয়া থানা প্রেস ক্লাব। জানা যায়, সম্প্রতি কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ উঠেছে, শামীম নামের এক মাদক ব্যবসায়ীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করলে ঘটনায় দুইজন সাংবাদিক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। আশুলিয়া থানা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকরা সমাজের সত্য তুলে ধরতে কাজ করেন। তাদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।” তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় সচেতন মহলও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

See also  বকশীগঞ্জে আইন - শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category