1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইল মির্জাপুরে ঈদের দিন মহাসড়কে প্রায় ২০০ ফুট জুড়ে তেল পড়ে থাকায় রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এর ফলে একটার পর একটা মোট ৯টি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে এবং একাধিক ব্যক্তি গুরুতর আহত হন - probahonewstv
July 31, 2026, 9:32 pm

টাঙ্গাইল মির্জাপুরে ঈদের দিন মহাসড়কে প্রায় ২০০ ফুট জুড়ে তেল পড়ে থাকায় রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এর ফলে একটার পর একটা মোট ৯টি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে এবং একাধিক ব্যক্তি গুরুতর আহত হন

Reporter Name
  • Update Time : Saturday, May 30, 2026
  • 79 Time View

টাঙ্গাইল মির্জাপুরে ঈদের দিন মহাসড়কে প্রায় ২০০ ফুট জুড়ে তেল পড়ে থাকায় রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এর ফলে একটার পর একটা মোট ৯টি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে এবং একাধিক ব্যক্তি গুরুতর আহত হন

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

এই ঘটনাটি ঘটে গতকাল (২৮মে ২০২৬) রাতে গোড়াই হাইওয়ে থানার সন্নিকটে, সোহাগপাড়া ব্রিজের পাশে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলের অতি নিকটে হাইওয়ে থানা অবস্থিত হওয়া সত্ত্বেও খবর দেওয়ার পরও পুলিশ দীর্ঘ সময় পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ঘটনাস্থল দিয়ে যাওয়া পুলিশের টহল গাড়িও সাহায্য না করে চলে যায়। পরবর্তীতে উপস্থিত জনতা ও স্থানীয়দের চাপে এবং ব্যক্তিগত উদ্যোগে প্রশাসনের সাথে যোগাযোগের পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় বালু ছিটিয়ে রাস্তা নিরাপদ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন হওয়ায় তাদের কয়েকজন ছুটিতে আছেন ও কাজের চাপ এবং হাইওয়েতে অপরাধ নিয়ন্ত্রণে অধিক সজাগ থাকার প্রয়োজন তাই ফায়ার সার্ভিসের সহযোগিতার সমস্যা সমাধান করা হয়।

স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা, দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষকে এমন অসহায় পরিস্থিতির শিকার হতে না হয়।

See also  ঈদ-উল-আযহা কে-সামনে রেখে বান্দরবানে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category