1. thpshopbd@gmail.com : admin :
সন্ধ্যা ৭টার পর শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার অনুরোধ—আলীকদম উপজেলা প্রশাসন। - probahonewstv
September 15, 2026, 5:22 am

সন্ধ্যা ৭টার পর শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার অনুরোধ—আলীকদম উপজেলা প্রশাসন।

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2026
  • 264 Time View

সন্ধ্যা ৭টার পর শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার অনুরোধ—আলীকদম উপজেলা প্রশাসন।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। জারি করা সরকারি প্রজ্ঞাপনের আলোকে উপজেলা নির্বাহী অফিসার এ নির্দেশনা প্রদান করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এতে আরও বলা হয়, সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার সকল ব্যবসায়ী, মার্কেট মালিক, দোকানদার ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা কার্যকর করতে প্রয়োজনীয় তদারকি করা হবে। জনস্বার্থে ও বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সকলকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

See also  বিকাশ দোকান দিয়ে মোতালেবের সফলতা নিজেস্ব প্রতিবেদক ময়মনসিংহ

Please Share This Post in Your Social Media

More News Of This Category