1. thpshopbd@gmail.com : admin :
লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু, ৫ ঘণ্টা পর ম/র/দে/হ উ/দ্ধা/র। - probahonewstv
June 21, 2026, 4:41 pm

লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু, ৫ ঘণ্টা পর ম/র/দে/হ উ/দ্ধা/র।

Reporter Name
  • Update Time : Friday, April 17, 2026
  • 50 Time View

লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু, ৫ ঘণ্টা পর ম/র/দে/হ উ/দ্ধা/র।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হোয়াইট ফিক স্টেশন রিসোর্ট সংলগ্ন কাটা পাহাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (১৯)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা এবং তার পিতা মোঃ সায়েফ উল্লাহ।

জানা যায়, ৬ সদস্যের একটি পর্যটক দল ওই রিসোর্টে বেড়াতে এসে অবস্থান করছিলেন। সকালে তারা প্রয়োজনীয় জিনিসপত্র রিসোর্টে রেখে পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ সায়েম স্রোতের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
সহযাত্রী ও স্থানীয়রা জানান, নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই তাকে আর দেখা যায়নি। পরে সঙ্গীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

ঘটনার পরপরই লামা ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর বিকেলের দিকে নদী থেকে নিখোঁজ সায়েমের মরদেহ উদ্ধার করা হয়।
রিসোর্টের মালিক আজিম উদ্দিন জানান, পর্যটকরা সকালে রিসোর্টে ছিলেন এবং পরে নদীতে গোসল করতে যান। নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা পর্যটকদের নদীতে নামার সময় অধিক সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

See also  ঈদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category