1. thpshopbd@gmail.com : admin :
ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজের পেছনে আত্রাই নদীতে ভেসে উঠল দুই অজ্ঞাত ব্যক্তির লাশ - probahonewstv
September 11, 2026, 10:28 am

ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজের পেছনে আত্রাই নদীতে ভেসে উঠল দুই অজ্ঞাত ব্যক্তির লাশ

মোঃ আমজাদ হোসেন ( দিনাজপুর জেলা প্রতিনিধি )
  • Update Time : Monday, January 12, 2026
  • 166 Time View
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নে আত্রাই নদীতে ভেসে উঠেছে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য, তদন্ত শুরু করেছে পুলিশ।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নে আত্রাই নদীতে ভেসে উঠেছে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য, তদন্ত শুরু করেছে পুলিশ।

মোঃ আমজাদ হোসেন ( দিনাজপুর জেলা প্রতিনিধি )

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজের পেছনে আত্রাই নদীতে ভেসে উঠেছে দুইজন অজ্ঞাত ব্যক্তির লাশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকালে বাজারের পূর্ব পাশে আত্রাই নদীতে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।

পুলিশ জানায়, এখন পর্যন্ত লাশ দুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা যেতে পারেন অথবা অন্য কোনো স্থানে মৃত্যুর পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।

চিরিরবন্দর থানা পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, একই স্থানে একসঙ্গে দুইটি লাশ ভেসে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে।

See also 

Please Share This Post in Your Social Media

More News Of This Category