1. thpshopbd@gmail.com : admin :
মসজিদভিত্তিক শিক্ষকদের ৭ মাস বেতন বন্ধ—চট্টগ্রামে মানবিক সংকট তুলে ধরল কাউন্সিল সভা - probahonewstv
June 13, 2026, 11:42 pm

মসজিদভিত্তিক শিক্ষকদের ৭ মাস বেতন বন্ধ—চট্টগ্রামে মানবিক সংকট তুলে ধরল কাউন্সিল সভা

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Sunday, November 16, 2025
  • 416 Time View
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকরা সাত মাস ধরে বেতন পাননি। চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলে জরুরি বকেয়া পরিশোধের আহ্বান জানানো হয়।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকরা সাত মাস ধরে বেতন পাননি। চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলে জরুরি বকেয়া পরিশোধের আহ্বান জানানো হয়।

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

ধর্মীয় ও নৈতিক শিক্ষার বাহক মসজিদভিত্তিক শিক্ষকরা সাত মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন। ফেনীর ফতেহপুর মডেল মসজিদে মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধে সরকারের জরুরি হস্তক্ষেপের জোর দাবি জানানো হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম বলেন, “ধর্মীয় শিক্ষার শিক্ষকরা আজ মানবেতর জীবনযাপন করছেন—এটি মেনে নেওয়া যায় না।”

সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও মানবাধিকার সংগঠনের কর্মকর্তাসহ দুই শতাধিক আলেম-উলামা উপস্থিত ছিলেন। সকলের অভিন্ন দাবি, মসজিদভিত্তিক কোরআন শিক্ষকদের বকেয়া বেতন ও ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলে শিক্ষকদের মানবেতর জীবনযাপনের বিষয়টি তুলে ধরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জরুরি উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।


Probaho News24 প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  অধ্যাপক এম এ খালেককে অভিনন্দন

Please Share This Post in Your Social Media

More News Of This Category