1. thpshopbd@gmail.com : admin :
বিশ্ববিদ্যালয় ও কামিল মাদরাসার প্রভাষকদের পরামর্শে পরিচালিত হবে মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজ - probahonewstv
September 29, 2026, 2:26 pm

বিশ্ববিদ্যালয় ও কামিল মাদরাসার প্রভাষকদের পরামর্শে পরিচালিত হবে মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজ

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Friday, December 26, 2025
  • 162 Time View
মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আগামীকাল।

আগামীকাল শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন—মেধাবী শিক্ষক ও উপদেষ্টা পরিষদের সমন্বয়ে শিক্ষার নতুন দিগন্তের সূচনা

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজ। আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ ও কামিল মাদরাসার প্রবীণ অধ্যাপক ও প্রভাষকদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনায় পরিচালিত হবে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, শিক্ষা ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে অভিজ্ঞ, চৌকস ও মেধাবী শিক্ষকদের সমন্বয়ে একটি শক্তিশালী শিক্ষক কাঠামো গড়ে তোলা হয়েছে। সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও একাডেমিক উৎকর্ষ অর্জনে গুরুত্ব দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সুধীজনদের উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্যোক্তা পক্ষ জানায়, এই শিক্ষা প্রতিষ্ঠানটি কেবল পাঠদানের কেন্দ্র নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এলাকার অভিভাবক ও সচেতন মহলের প্রতি শিক্ষার্থী ভর্তি ও সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজ অল্প সময়ের মধ্যেই একটি আদর্শ ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে। স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে দক্ষ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মানবিক সহায়তায় মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে হতদরিদ্র পরিবার, এলাকায় প্রশংসা

Please Share This Post in Your Social Media

More News Of This Category