1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানের রুমায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - probahonewstv
September 1, 2026, 10:00 pm

বান্দরবানের রুমায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Friday, August 14, 2026
  • 46 Time View
বান্দরবানের রুমায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বান্দরবানের রুমায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এবং UNFPA, Bandarban-এর সহযোগিতায় রুমা থানায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী। এছাড়া রুমা থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, পুলিশ সার্ভিস ডেস্কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, পুলিশ সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবা গ্রহণের পদ্ধতি এবং এ-সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পুলিশ সুপার উপস্থিত সবার বক্তব্য মনোযোগসহকারে শুনে উত্থাপিত বিষয়গুলোর গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নারী, শিশু ও অন্যান্য ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, পুলিশ সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিরা যেন সহজে, নিরাপদে এবং আস্থার সঙ্গে প্রয়োজনীয় পুলিশি সেবা ও সহায়তা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ এবং প্রয়োজনীয় সেবা প্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

সভার শেষে পুলিশ সুপার জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণ এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category