1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানের বিভিন্ন উপজেলায় জ্বালানি তেলের সংকট, বন্ধ অধিকাংশ পেট্রোল পাম্প। - probahonewstv
August 28, 2026, 4:01 pm

বান্দরবানের বিভিন্ন উপজেলায় জ্বালানি তেলের সংকট, বন্ধ অধিকাংশ পেট্রোল পাম্প।

Reporter Name
  • Update Time : Friday, March 27, 2026
  • 286 Time View

বান্দরবানের বিভিন্ন উপজেলায় জ্বালানি তেলের সংকট, বন্ধ অধিকাংশ পেট্রোল পাম্প।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা।

জানা গেছে, জেলার অধিকাংশ পেট্রোল পাম্প ও খুচরা তেল বিক্রয়কারী দোকানগুলো বন্ধ রয়েছে। কোথাও কোথাও সীমিত পরিমাণ তেল থাকলেও তা নিয়মিত বিতরণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে মোটরসাইকেল, সিএনজি, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করেই তেলের সরবরাহ কমে যাওয়ায় পরিবহন চলাচলে প্রভাব পড়ছে। বিশেষ করে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আশা পর্যটক সহ দূরবর্তী পাহাড়ি উপজেলার মানুষ বেশি সমস্যায় পড়েছেন। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল সংগ্রহ করতে পারছেন না।

এদিকে, তেল সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এতে বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

See also  আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে অস্বচ্ছল ২০ নারীর স্বাবলম্বী হওয়ার পথে যাত্রা, ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category