1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানের আলীকদমে যৌথ অভিযান: ৯৮ ঘনফুট অবৈধ কাঠসহ ডাম্পার ট্রাক জব্দ করেছে ৫৭ বিজিবি ও বন বিভাগ। - probahonewstv
September 18, 2026, 8:01 am

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযান: ৯৮ ঘনফুট অবৈধ কাঠসহ ডাম্পার ট্রাক জব্দ করেছে ৫৭ বিজিবি ও বন বিভাগ।

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 144 Time View

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযান: ৯৮ ঘনফুট অবৈধ কাঠসহ ডাম্পার ট্রাক জব্দ করেছে ৫৭ বিজিবি ও বন বিভাগ।

মোঃমাহফুজুর রহমান
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে বন বিভাগের সমন্বয়ে চোরাচালান বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় একটি মালবাহী ট্রাকসহ ৯৮.১৯ ঘনফুট অবৈধ গোদা লগ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৭ বিজিবি)।

আজ ১২ জুলাই ২০২৬ তারিখ (রবিবার) আনুমানিক ০৯:৩০ ঘটিকায় আলীকদম উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তার উত্তর পার্শ্বে এই অভিযান চালানো হয়।বিজিবি সূত্র জানায়, আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) একটি চৌকশ অভিযানিক দল এবং স্থানীয় বন বিভাগের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।

তল্লাশিকালে সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ডাম্পার ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ট-৮৮) থেকে অভিনব কায়দায় লুকানো মোট ৯৮.১৯ ঘনফুট গোদা লগ কাঠ উদ্ধার করা হয়।

জব্দকৃত কাঠ এবং ট্রাকটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম উপজেলা বন বিভাগের তৈন রেঞ্জ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালানের উপর “জিরো টলারেন্স নীতি” অনুসরণ করে আসছে। দেশের সম্পদ রক্ষায় চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

See also  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু পোস্ট দিয়ে আদালতে আত্মসমর্পণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category