1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ার আদমদীঘিতে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মা দ ক কারবারি গ্রে প্তা র। - probahonewstv
October 23, 2026, 2:56 pm

বগুড়ার আদমদীঘিতে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মা দ ক কারবারি গ্রে প্তা র।

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2026
  • 100 Time View

বগুড়ার আদমদীঘিতে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি,

বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলযুক্ত ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২৯ জুন ২০২৬) বিকেলে আদমদীঘি উপজেলার শাঁওইল বাজার এলাকায় ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় শাঁওইল বাজারে একটি মুদির দোকানের পাশের সড়ক থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের কাছে থাকা সিগারেটের খালি প্যাকেট থেকে মোট ৪২টি টাপেন্টাডলযুক্ত ‘টাপেল’ ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শাঁওইল বাজার এলাকার মো. জাহিদুল ইসলাম (৩৮) এবং মঙ্গলপুর গ্রামের মো. জাহাঙ্গীর মন্ডল (৩৫)।
ডিএনসি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে একটি সিগারেট প্যাকেটে ৩০টি এবং অপর একটি প্যাকেটে ১২টি টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

See also  গাজায় যুদ্ধবিরতির ঘোষণা: শান্তির স্বপ্নে গাজাবাসীর আনন্দ ও কৃতজ্ঞতা

Please Share This Post in Your Social Media

More News Of This Category