1. thpshopbd@gmail.com : admin :
গাজায় যুদ্ধবিরতির ঘোষণা: শান্তির স্বপ্নে গাজাবাসীর আনন্দ ও কৃতজ্ঞতা - probahonewstv
April 26, 2026, 1:06 am

গাজায় যুদ্ধবিরতির ঘোষণা: শান্তির স্বপ্নে গাজাবাসীর আনন্দ ও কৃতজ্ঞতা

MD UZZAL ( Deputy Editor , Probahonews24 International Desk )
  • Update Time : Saturday, October 11, 2025
  • 155 Time View
“দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের অবসানে নতুন আশার আলো; গাজাবাসীর মুখে এখন শান্তির প্রার্থনা।”

গাজায় যুদ্ধবিরতির ঘোষণা: শান্তির স্বপ্নে গাজাবাসীর আনন্দ ও কৃতজ্ঞতা

Ceasefire Declared in Gaza: Residents Celebrate with Gratitude and Prostration

  MD UZZAL ( Deputy Editor , Probahonews24 International Desk )
তারিখ: ১০ অক্টোবর ২০২৫ |

ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং তা কার্যকর হবে ইসরায়েলি মন্ত্রিসভা অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে।

চুক্তি অনুযায়ী: হামাস প্রথম ধাপে ২০ জন জিম্মিকে মুক্তি দেবে , ইসরায়েল নির্ধারিত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করবে । যুদ্ধবিরতি স্থায়ী করতে ৭২ ঘণ্টার মধ্যে উভয় পক্ষের মধ্যে পর্যবেক্ষণ টিম গঠন করা হবে ।

জাতিসংঘ গাজায় মানবিক সহায়তা বাড়াবে :  চুক্তির খবর ছড়িয়ে পড়তেই গাজা শহরজুড়ে আনন্দের ছোঁয়া ছড়িয়ে পড়ে। রাস্তায় মানুষ নামে, অনেকেই শুকরিয়া আদায়ে সেজদায় লুটিয়ে পড়ে, কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘ ১১ মাসের রক্তপাতের পর গাজাবাসী শান্তির এক মুহূর্ত স্পর্শ করার সুযোগ পাচ্ছে।

এক স্থানীয় বাসিন্দা আয়মান ইউসুফ বলেন:  “আমরা জানি না এই শান্তি কতক্ষণ থাকবে, কিন্তু আজ অন্তত সন্তানদের সঙ্গে ঘুমাতে পারব।” যুদ্ধবিরতির প্রভাব ইতিমধ্যে সরস অনুভূত হচ্ছে — মানুষ মৃত্যুর ভয়ে না, আশা নিয়ে চলতে শুরু করেছে।

After months of intense bloodshed, a ceasefire agreement has finally been declared between Israel and Hamas in Gaza. The agreement was signed on October 9, 2025, and is set to take effect within 24 hours pending Israeli cabinet approval.

Key elements of the agreement include: Hamas will release 20 hostages in its first phase , Israel will withdraw forces from designated areas , A 72-hour observation mechanism will be established between both parties .

The United Nations will increase humanitarian aid delivery to Gaza :  As the news spread, thousands of Gazans poured into the streets, expressing awe and gratitude.
Many performed prostrations of thanksgiving (Sujud Al-Shukr), while others wept, hugged each other, and prayed for lasting peace. Local resident Ayman Yusuf commented:

See also  শিমুলিয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

“We don’t know how long this peace will last, but tonight, we’ll sleep without fear.” The announcement has already ignited a wave of cautious optimism — a break from fear, a step toward hope.

আশা ও চ্যালেঞ্জ একসাথে :  বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতিটিই হতে পারে স্থায়ী শান্তির প্রথম ধাপ — তবে তা সফল হতে হলে উভয় পক্ষের প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপ জরুরি।
রাজনৈতিক দ্বিধা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং পুনর্গঠন পরিকল্পনা না বাস্তবায়ন হলে, এই শান্তিও অস্থায়ী হতে পারে।

Gaza now stands at a crossroads — will this ceasefire lead to reconstruction, healing, and lasting peace, or will it be just another fragile interlude between conflicts?

📌 সূত্র ও তথ্যের ভিত্তি:

Israel and Hamas agree to first phase of ceasefire, Reuters

Details of the Gaza ceasefire agreement, Reuters

Gazans' reactions as Israeli forces pull back, Reuters

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বান্দরবানে গভীর রাতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ। মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিন রাবার শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে এ অপহরণের ঘটনা ঘটে। জানা গেছে, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুললে অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। ওই সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিনজন শ্রমিককে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটা এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)। তারা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। এ সময় দুর্বৃত্তরা স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইল ফোন, দুটি দা এবং তিনটি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে। আবীর রাবার বাগানের মালিক ও বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু জানান, “শ্রমিক নুরুল ইসলাম আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “তিন রাবার শ্রমিক অপহৃত হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। অপহরণের সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি জানান, এলাকায় আফসার গ্রুপ, সরোয়ার গ্রুপসহ বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে কোনো একটি গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অপহৃতদের উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।