1. thpshopbd@gmail.com : admin :
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪৫ লিটার অকটেন জ/ব্দ - probahonewstv
August 4, 2026, 7:02 am

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪৫ লিটার অকটেন জ/ব্দ

Reporter Name
  • Update Time : Thursday, April 23, 2026
  • 49 Time View

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪৫ লিটার অকটেন জব্দ

জামালপুর প্রতিনিধি:নাজমুল রানা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪৫ লিটার অকটেন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ধানক্ষেতের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রামে সংরক্ষিত অকটেন উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তিনি জানান, জব্দকৃত তেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

See also  চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ মা দ ক সেবীর ৬ মাসের কারাদণ্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category