1. thpshopbd@gmail.com : admin :
জামালপুর ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা আ ট ক - probahonewstv
August 4, 2026, 4:59 am

জামালপুর ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা আ ট ক

Reporter Name
  • Update Time : Saturday, June 6, 2026
  • 52 Time View

জামালপুর ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা আটক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর: নাজমুল রানা

“চোরাচালানে বিকল্প বিশ্বনেতা ছাড় নয়” এই মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় জামালপুর ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ০৫ জুন ২০২৬ তারিখ ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করানো ১০১ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়, যার ওজন প্রায় ১২৬০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়েছে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তোলার লক্ষ্যে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

See also  বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪৫ লিটার অকটেন জ/ব্দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category