1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা - probahonewstv
June 14, 2026, 7:27 am

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 207 Time View
ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে মায়ের দোয়া ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা।

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে মায়ের দোয়া ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা।

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনী সদর উপজেলার কালীদহ গোবিন্দপুর ও হাজীর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে মেসার্স মায়ের দোয়া ফুড প্রোডাক্টস-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কেক তৈরিতে সংবাদপত্রের কাগজ ব্যবহার, অনুমোদনহীন রং মেশানো এবং উৎপাদিত পণ্যে মেয়াদ না লেখাসহ একাধিক ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের সত্যতা পাওয়া গেছে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এছাড়া অপরাধে ব্যবহৃত ও অনিয়মযুক্ত পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান চলাকালে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেটও বিতরণ করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। এ সময় জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্য এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফেনীর জনস্বার্থে ভোক্তা অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে বলে জানানো হয়েছে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category