1. thpshopbd@gmail.com : admin :
ফেনী-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হারুনুর রশিদ ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ রিকশা প্রতীকে নির্বাচন করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি - probahonewstv
September 15, 2026, 7:29 am

ফেনী-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হারুনুর রশিদ ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ রিকশা প্রতীকে নির্বাচন করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Tuesday, December 23, 2025
  • 365 Time View
ফেনী-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়ার রিকশা প্রতীকে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

ফেনী-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়ার রিকশা প্রতীকে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী: ফেনী-২ সংসদীয় আসন (সদর উপজেলা) থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে রিকশা মার্কার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় নেতৃবৃন্দ মনোনয়ন প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী রাজনীতির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক ও সাবেক জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমীর হোসাইন, জেলা আইন বিষয়ক সম্পাদক মাওলানা নুর উদ্দীন, ফেনী সদর উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াসিন, শহর শাখার সভাপতি মাওলানা উমর ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা শাহ মুহাম্মাদ জুনায়েদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সদস্য সচিব খাজা আহমদ, খেলাফত ছাত্র মজলিসের জেলা সভাপতি মুহাম্মদ ইসহাকসহ মাওলানা ইয়াসিন আরাফাত, মুহাম্মদ শেখ ফরিদ, ওমর ফারুক শোভান, মাহফুজুর রহমান প্রমুখ।

মনোনয়ন ফরম সংগ্রহকালে মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনমুখী কার্যক্রম জোরদার করেছে। তিনি আশা প্রকাশ করেন, ফেনী-২ আসনের জনগণ ইনশাআল্লাহ রিকশা মার্কার পক্ষে রায় দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবে।

নেতৃবৃন্দ জানান, আগামী দিনে ফেনী সদর উপজেলাজুড়ে গণসংযোগ, পথসভা ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও ফলপ্রসূ নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে।

See also  ফিলিস্তিনে শান্তির আলো — Light of Peace in Palestine


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category