
দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত, ধ্বংস আর নিঃস্ব মানুষের আর্তনাদের মধ্য দিয়ে অবশেষে গাজার আকাশে শান্তির এক ঝলক দেখা দিয়েছে।
যুদ্ধবিরতির ঘোষণায় আনন্দাশ্রু ও শুকরিয়ার সেজদায় লুটিয়ে পড়েছেন হাজারো নিরীহ ফিলিস্তিনি। এই আনন্দের মুহূর্তে Probahonews24 পরিবারের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা বিশ্বাস করি — মানবতার জয়ে, অন্যায়ের পরাজয়ে, একদিন আল্লাহ তায়ালা অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করবেন।
“আর আল্লাহ তায়ালা অবশ্যই অত্যাচারীদের ভালোবাসেন না।” — (সূরা আলে ইমরান, আয়াত ৫৭)
আজ যারা নিজের ঘর হারিয়েছে, প্রিয়জন হারিয়েছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা, দোয়া ও শ্রদ্ধা। আমরা কামনা করি— আল্লাহ তায়ালা যেন গাজার মজলুম মানুষদের ধৈর্য দান করেন, তাদের ঘরে আবারও শান্তি ও হাসি ফিরিয়ে দেন।
“অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি।” (সূরা আশ-শারহ, আয়াত ৫-৬)
এই যুদ্ধবিরতি যেন স্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ হয়— এমনটাই আমাদের প্রার্থনা। গাজার শিশুরা যেন আবার স্কুলে যায়, মায়েরা যেন ভয়ের বদলে ভালোবাসা নিয়ে সন্তানদের বুকের কাছে টেনে নেয়,
আর আকাশে যেন শুধু পায়রার ডানা ঝাপটায়, বোমার শব্দ নয়। আমরা আশা করি, মানবতার জয় হবেই— কারণ সত্য কখনও হারায় না, আর শান্তি আল্লাহর পক্ষ থেকেই আসে।
After a long and devastating conflict, a glimpse of peace has finally appeared in the skies of Gaza.
Thousands of innocent Palestinians have fallen into prostration of gratitude upon hearing the declaration of a ceasefire. On this hopeful occasion, the entire Probahonews24 family extends heartfelt greetings and congratulations to the resilient people of Palestine.
We firmly believe— In the victory of humanity and the defeat of injustice, Allah Almighty will ultimately establish justice.
“And Allah does not love the wrongdoers.” (Surah Aal-Imran, Verse 57)
To those who have lost their homes and loved ones, we offer our deepest sympathy, prayers, and solidarity. May Allah grant patience to the oppressed in Gaza,
and restore peace, comfort, and smiles to their homes.
“Indeed, with hardship comes ease.” (Surah Ash-Sharh, Verses 5–6)
May this ceasefire be the first step toward lasting peace— a peace where Gaza’s children return to school, where mothers embrace their children without fear,
and where only the wings of doves fill the skies—not the sounds of bombs. We stand firm in hope and faith:
Truth never dies, and peace always comes from Allah.
✍ Probahonews24 Editorial Statement: We remain committed to honest journalism, to the side of humanity,
and to standing with the oppressed, wherever they are in the world.