1. thpshopbd@gmail.com : admin :
ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রফেসর এম এ খালেকের নিয়োগে অভিনন্দন - probahonewstv
April 25, 2026, 7:22 pm

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রফেসর এম এ খালেকের নিয়োগে অভিনন্দন

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 77 Time View

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রফেসর এম এ খালেকের নিয়োগে অভিনন্দন

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রধানকারী সংস্থা ফেনী জেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা
ফেনী: ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রফেসর এম এ খালেককে নিয়োগ দেওয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রধানকারী সংস্থা, ফেনী জেলা শাখা।
সংস্থাটির ফেনী জেলার আঞ্চলিক পরিচালক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ হানিফ এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব মাষ্টার আবুল কাশেম এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তারা বলেন, প্রফেসর এম এ খালেকের মতো একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিকে ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া একটি সময়োপযোগী ও প্রশংসনীয় সিদ্ধান্ত। তার নেতৃত্বে ফেনী জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, সরকারের এ ধরনের সঠিক ও দূরদর্শী সিদ্ধান্ত দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং জনগণের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে তারা নবনিযুক্ত প্রশাসক প্রফেসর এম এ খালেকের সফলতা কামনা করেন এবং ফেনী জেলার উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন

See also  ফেনীতে উৎসবের আমেজে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ — শিশু সুরক্ষায় ব্যাপক উদ্যোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category