1. thpshopbd@gmail.com : admin :
রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগে আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ ৩ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত - probahonewstv
October 26, 2026, 9:20 pm

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগে আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ ৩ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 110 Time View

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগে আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ ৩ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগে বান্দরবানের আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১২ জুলাই ২০২৬ তারিখে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ চলাকালে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির উদ্দেশ্যে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র প্রদান, জাতীয়তা ও পরিচয় গোপন করতে সহায়তা, অর্থের বিনিময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সহযোগিতা, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, ১নং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল মতিন, ইউপি সদস্য মধ্যে সন্তোস কান্তি দাশ এবং ইউপি সদস্য মোহাম্মদ জাকের হোসেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ইউনিয়ন পরিষদের ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক দৃষ্টিকোণে জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (ক), (খ) ও (ঘ) অনুযায়ী তাদের স্ব-স্ব পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চলমান তদন্ত ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ঘটনায় আলীকদম উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মতে, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে।

See also  চিরনিদ্রায় শায়িত হলেন রমজান আলী মাস্টার

Please Share This Post in Your Social Media

More News Of This Category