1. thpshopbd@gmail.com : admin :
পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী শহিদ সৈনিক মো. আবু হানিফার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী - probahonewstv
September 20, 2026, 4:00 pm

পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী শহিদ সৈনিক মো. আবু হানিফার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। বান্দরবান জেলা প্রতিনিধি:
  • Update Time : Saturday, July 11, 2026
  • 53 Time View
পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী শহিদ সৈনিক মো. আবু হানিফার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী

পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী শহিদ সৈনিক মো. আবু হানিফার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী শহিদ সৈনিক মো. আবু হানিফা (এসবিপি)-এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ শুক্রবার পালিত হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমনে তাঁর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করতে পরিচালিত অভিযানে তিনি অংশ নেন।

২০২৪ সালের ১০ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটে বান্দরবানের তামলোপাড়া টিওবি ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় কর্তব্যরত সৈনিক মো. আবু হানিফা বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন।

পরে তাঁকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যা ৬টায় তিনি শাহাদাতবরণ করেন।

দায়িত্ব পালনকালে প্রদর্শিত অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর ‘সেনাবাহিনী পদক’ প্রদান করা হয়।

দুর্গম পার্বত্য অঞ্চলে দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহিদ সৈনিক মো. আবু হানিফার বীরত্বগাথা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ, দেশপ্রেম ও কর্তব্যপরায়ণতা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

See also  বাউফলে মা'দক কারবারি গাঁ'জা জামালের স্ত্রী খাদিজা সহ দুই মা'দক কারবারি আ'টক

Please Share This Post in Your Social Media

More News Of This Category