
বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, পুরোহিত, গ্রাম পুলিশ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, উপকারভোগী নির্বাচন এবং সংশ্লিষ্ট করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।