
সোনাগাজীর আমিরাবাদে প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।
পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কেভেটর দিয়ে পুকুর ভরাট, ভুক্তভোগীর অভিযোগ
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে জমি জবরদখল করে ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভুক্তভোগী আবদুশ শুক্কুরের দাবি, তার ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন একই এলাকার মেসবাহ উদ্দিন মোরশেদ।
ঘটনাটি গত ১৭ ফেব্রুয়ারি সকালে ঘটে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, মোরশেদ দলীয় প্রভাব খাটিয়ে স্কেভেটর ব্যবহার করে পুকুর থেকে মাটি কেটে ওই জমি ভরাট শুরু করেন।
এ সময় সোনাগাজী মডেল থানার এএসআই ইসহাকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করার নির্দেশ দেন। ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরাও জমি দখলের বিষয়টি নিশ্চিত করেন। তবে পুলিশের নির্দেশ উপেক্ষা করে মোরশেদ ভরাট কাজ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আবদুশ শুক্কুর জানান, তিনি বৈধভাবে জমিটি ক্রয় করেছেন, কিন্তু প্রভাব খাটিয়ে তার জমি দখল করা হয়েছে। তিনি এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মেসবাহ উদ্দিন মোরশেদের বক্তব্য জানা যায়নি। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে।
প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা