1. thpshopbd@gmail.com : admin :
পহেলা বৈশাখে এনায়েতপুর হাটে ব্যবসায়ীদের পাশে সভাপতি মাসুদ রানা, বিতরণ করলেন ৭২০টি গামছা - probahonewstv
June 20, 2026, 10:25 pm

পহেলা বৈশাখে এনায়েতপুর হাটে ব্যবসায়ীদের পাশে সভাপতি মাসুদ রানা, বিতরণ করলেন ৭২০টি গামছা

Reporter Name
  • Update Time : Saturday, April 18, 2026
  • 271 Time View
এনায়েতপুর হাটে গামছা বিতরণ

পহেলা বৈশাখে এনায়েতপুর হাটে ব্যবসায়ীদের পাশে সভাপতি মাসুদ রানা, বিতরণ করলেন ৭২০টি গামছা

মোঃ আক্তার হোসেন, সিরাজগঞ্জ এনায়েতপুর প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুর হাটে পহেলা বৈশাখ উপলক্ষে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন হাট বণিক সমিতির সভাপতি জনাব মোঃ মাসুদ রানা। বছরের প্রথম হাটের দিন, ১৭ এপ্রিল ২০২৬ (সকাল ৮টা), তিনি হাটে আগত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মাঝে ৭২০টি গামছা বিতরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতপুর হাটের দীর্ঘদিনের ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছরই নববর্ষের শুরুতে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও সভাপতি মাসুদ রানা নিজ উদ্যোগে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
হাটে উপস্থিত ব্যবসায়ীরা জানান, এমন উদ্যোগ তাদের কাজে উৎসাহ যোগায় এবং নতুন বছরের শুরুতে এক ধরনের প্রেরণা সৃষ্টি করে। অনেকেই এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
এনায়েতপুর হাট বণিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ব্যবসায়ীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এই আয়োজনের মাধ্যমে হাটের ঐতিহ্য ও ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

See also  মাদারীপুরে চলন্ত সাকুরা পরিবহনে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category