1. thpshopbd@gmail.com : admin :
নতুন কুঁড়ি, নতুন ভাবনার সূচনা—মানিকগঞ্জে নবজাগরণের বার্তা - probahonewstv
May 2, 2026, 6:18 pm

নতুন কুঁড়ি, নতুন ভাবনার সূচনা—মানিকগঞ্জে নবজাগরণের বার্তা

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 34 Time View

নতুন কুঁড়ি, নতুন ভাবনার সূচনা—মানিকগঞ্জে নবজাগরণের বার্তা

জাহাঙ্গীর আলম জেলা প্রধান মানিকগঞ্জ।

দীর্ঘ দুই দশক পর নতুন উদ্যম ও প্রত্যাশা নিয়ে আবারও যাত্রা শুরু করলো “নতুন কুঁড়ি”। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেট থেকে ভার্চুয়াল মাধ্যমে সারা দেশে একযোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। তার এই উদ্যোগ দেশের ক্রীড়া ও সংস্কৃতিমনা তরুণ প্রজন্মের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

এই জাতীয় আয়োজনের অংশ হিসেবে মানিকগঞ্জ জেলাতেও আয়োজন করা হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা (এমপি)। তিনি তার বক্তব্যে বলেন, নতুন কুঁড়ি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি তরুণদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত (এমপি) এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

“নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এ মানিকগঞ্জ জেলার সকল উপজেলার খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়রা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের মাঝে ছিল উদ্দীপনা ও আত্মবিশ্বাসের ছাপ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে জেলার ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলবে।

সব মিলিয়ে, “নতুন কুঁড়ি” শুধু একটি কর্মসূচি নয়—এটি একটি আন্দোলন, একটি স্বপ্ন, যা তরুণদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করছে।

See also  শ্রমের আলোয় জাগে পৃথিবী

Please Share This Post in Your Social Media

More News Of This Category