1. thpshopbd@gmail.com : admin :
নওগাঁয় ৮০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর - probahonewstv
August 25, 2026, 2:12 pm

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

মোহাম্মদ আখতারুজ্জামান, নওগাঁ প্রতিনিধি
  • Update Time : Monday, August 17, 2026
  • 27 Time View
নওগাঁয় ৮০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

মোহাম্মদ আখতারুজ্জামান, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকালে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। গত জুলাই মাসে নওগাঁ জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা প্রযুক্তিগত সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করেন।
অনুষ্ঠানে প্রায় অর্ধশত নারী-পুরুষ, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় মোবাইল ফোনের মালিকরা জেলা পুলিশের এই জনহিতকর উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত ও সম্মানিত বোধ করছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা আরও বৃদ্ধি করবে।

See also  নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অবৈধ কাঠবোঝাই দুই ডাম্প ট্রাক আ/ট/ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category