1. thpshopbd@gmail.com : admin :
নওগাঁয় ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।  - probahonewstv
September 18, 2026, 11:21 am

নওগাঁয় ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার। 

মোহাম্মদ আখতারুজ্জামান পোরশা উপজেলা  প্রতিনিধি 
  • Update Time : Monday, August 17, 2026
  • 65 Time View
নওগাঁয় ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার। 

নওগাঁয় ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।

মোহাম্মদ আখতারুজ্জামান পোরশা উপজেলা  প্রতিনিধি 

পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযান নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ তারিখে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মান্দা থানাধীন সতিহাট ঋষিপাড়া গ্রামের এক মুদি দোকানদার দোকান পরিচালনার পাশাপাশি নিজ বাড়িতে গাঁজা সংরক্ষণ করে মাদক ব্যবসা করে আসছেন।

এর ভিত্তিতে রাত ৯টার দিকে অভিযানিক দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিতেন্দ্র নাথের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়ির সিঁড়ির নিচে বিশেষ কায়দায় রাখা কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। অভিযানে মাদক বিক্রয়ে সহযোগিতার অভিযোগে জিতেন্দ্র নাথ (৪০) এবং তার স্ত্রী পলি রানী ঋষি (৩০)কে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, জিতেন্দ্র নাথ সীমান্ত এলাকা থেকে প্রতি সপ্তাহে ২ থেকে ৩ কেজি গাঁজা ক্রয় করে তা বেশি দামে বিক্রি করতেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

See also  আলীকদমে নবনির্বাচিত এমপি সাচিং প্রু জেরীর শুভ আগমন — উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, রোগীদের খোঁজখবর ও দুর্গম পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্য-শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category