1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম থানা পরিদর্শনে বান্দরবানের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তদন্ত কার্যক্রমে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। - probahonewstv
July 31, 2026, 8:34 am

আলীকদম থানা পরিদর্শনে বান্দরবানের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তদন্ত কার্যক্রমে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

Reporter Name
  • Update Time : Saturday, June 27, 2026
  • 109 Time View

আলীকদম থানা পরিদর্শনে বান্দরবানের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তদন্ত কার্যক্রমে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে
২৭ জুন ২০২৬
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম থানা পরিদর্শন করেছেন বান্দরবানের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল। শনিবার (২৭ জুন) দুপুর-থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তদন্ত কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সফরকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (লামা চৌকি আদালত) আতাউল্লাহ, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ হোসনেয়ারা, বিজ্ঞ অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দাওদুল ইসলাম এবং বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।

আলীকদম থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন শাহ ফুলেল শুভেচ্ছা জানিয়ে মাননীয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে স্বাগত জানান। পরে এসআই নতুন চন্দ্র চাকমা-এর নেতৃত্বে আলীকদম থানার একটি চৌকস পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থানার বিভিন্ন শাখা ও দপ্তর ঘুরে দেখেন, গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করেন এবং উপস্থিত তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে মামলা তদন্তের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। তিনি তদন্ত কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ ও আইনসম্মতভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি সফরসঙ্গীদের নিয়ে আলীকদমের পোয়ামুহুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

এ পরিদর্শনকে আলীকদম থানার কার্যক্রমের মানোন্নয়ন এবং বিচারিক ও পুলিশ প্রশাসনের সমন্বয় জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

See also  সুশাসনের জন্য নাগরিক কাপাসিয়া উপজেলার আহবায়ক কমিটি গঠন

Please Share This Post in Your Social Media

More News Of This Category