1. thpshopbd@gmail.com : admin :
দুর্গাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও গাছের চারা বিতরণ - probahonewstv
August 9, 2026, 3:00 pm

দুর্গাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 30 Time View

দুর্গাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

দুর্গাপুর প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা লায়লা নূর তানজুর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন লাবনী, দুর্গাপুর ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুল আজিজ মণ্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লালটু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সামাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন,
অধ্যাপক সোহেল রানা সেলিম, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম, কিসমত গনকৈড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা এবং পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খাঁন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ সুমন । এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত উদ্যোগে উন্নত ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলা সম্ভব।”
সভাপতির বক্তব্যে লায়লা নূর তানজু বলেন, “পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। গ্রামীণ জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল করতে হবে।”
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

See also  টানা ভারী বৃষ্টি বর্ষণে বান্দরবানে বন্যা ও পাহাড়ধসের আতঙ্ক বিভিন্ন উপজেলায় পানিবন্দি হাজারো মানুষ, সড়ক যোগাযোগ ব্যাহত; ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ফসলি জমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category