1. thpshopbd@gmail.com : admin :
দারুল উলুম বাবুস সালাম বেতবাড়ী মাঝির ঘাট মাদ্রাসার ৩২তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - probahonewstv
October 24, 2026, 4:58 am

দারুল উলুম বাবুস সালাম বেতবাড়ী মাঝির ঘাট মাদ্রাসার ৩২তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাহবুবুল আলম ( ব্যুরো চিফ ময়মনসিংহ বিভাগ )
  • Update Time : Thursday, November 20, 2025
  • 202 Time View
দারুল উলুম বাবুস সালাম বেতবাড়ী মাঝির ঘাট মাদ্রাসার ৩২তম বার্ষিক মহাসম্মেলন সম্পন্ন

প্রখ্যাত ওলামায়ে কেরামের ওয়াজ–নসিহত, পাগড়ি প্রদান ও আধ্যাত্মিক মোনাজাতে শেষ হয় বরকতময় মাহফিল

মোঃ মাহবুবুল আলম
বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বহু প্রত্যাশিত দারুল উলুম বাবুস সালাম বেতবাড়ী মাঝির ঘাট এতিমখানা ও নূরানী ও হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার ৩২তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব হযরত মাওলানা আলী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বেতবাড়ী মাঝির ঘাট বাজার সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম আখন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ রোকনুজ্জামান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া উপজেলা আসনে প্রার্থী তানভীর আহমেদ রানা, অধ্যক্ষ কামরুল হাসান মিলন, আব্দুল করিম সরকার এবং প্রফেসর জসীমউদ্দীন।

“একটি জনসমুদ্র—একটি দাবি—একটি লক্ষ্য—ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে যাক সর্বত্র।”

সম্মেলনে প্রখ্যাত ইসলামিক কলার্স মাওলানা মোঃ বিল্লাল হোসেন ভবানীপুরীসহ বেশ কয়েকজন বিশিষ্ট আলেম কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন।
বক্তাদের ওয়াজ নসিহত শুনতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো মুসল্লীগণ বাদ মাগরিব থেকে শেষ রাত পর্যন্ত সম্মেলনস্থলে অবস্থান করেন।

“ধর্মীয় শিক্ষার আলোতে গড়ে উঠুক নৈতিক সমাজ—প্রবাহ থামবে না জ্ঞানের দিগন্তে।”

সম্মেলনের বিশেষ আকর্ষণ ছিল ছাত্রদের পাগড়ি প্রদান এবং দোয়া ও মোনাজাত।
মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আল্লামা আনিসুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস, জামিয়া বাবুস সালাম মাদ্রাসা, ঢাকা এয়ারপোর্ট।

এ ছাড়া মাদ্রাসার ছাত্রদের বোর্ডের ওপর বাংলা, ইংরেজি ও আরবি ভাষার চমৎকার হাতের লেখা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাদ্রাসার উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  রমজানের পবিত্র রাতে রাজশাহীতে দুই ভাই-বোনের ইসলাম গ্রহণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category