1. thpshopbd@gmail.com : admin :
নির্বাচন না করলেও জনগণের পাশে থাকবেন নাছির উদ্দিন চেয়ারম্যান। - probahonewstv
April 25, 2026, 4:12 pm

নির্বাচন না করলেও জনগণের পাশে থাকবেন নাছির উদ্দিন চেয়ারম্যান।

Reporter Name
  • Update Time : Friday, March 20, 2026
  • 66 Time View

নির্বাচন না করলেও জনগণের পাশে থাকবেন নাছির উদ্দিন চেয়ারম্যান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি;

বান্দরবানের আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন জানিয়েছেন, আগামীতে নির্বাচন না করলেও তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।

সম্প্রতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র ২০০ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চেয়ারম্যান থাকি বা না থাকি, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা সবসময় অব্যাহত রাখবো।”

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা শুধু দায়িত্ব নয়, এটি তার ব্যক্তিগত অঙ্গীকার। ভবিষ্যতেও তিনি নিজ উদ্যোগে মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা জানান, নাছির উদ্দিন চেয়ারম্যানের এ ধরনের ঘোষণা ও মানবিক কর্মকাণ্ড এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তার এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখছে।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে আয়োজিত বিতরণ কার্যক্রম শেষে আলীকদমে কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়, দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সেখানে চেয়ারম্যানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

See also  দুম্বার মাংস বঞ্চিত মাদ্রাসার এতিম শিশুদের পাশে ভেড়ামারা প্রেসক্লাব , অনিয়মের অভিযোগে আলোচনায় উপজেলা প্রশাসন

Please Share This Post in Your Social Media

More News Of This Category